West Bengal Weather: চারদিনের মধ্যে তাপমাত্রা নামবে হু-হু করে! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া

West Bengal Weather: বৃষ্টি কমতেই আবহাওয়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি। ঘর্মাক্ত আবহাওয়ায় নাজেহাল অনেকে। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও কোথাও কোথাও হাল্তা বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবারের বাকি সময়ের পাশাপাশি বৃহস্পতিবারেও উত্তরবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। প্রথম তিন দিনে দিনের তাপমাত্রার পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।

West Bengal Weather

বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবারের বাকি সময়ের জন্য সবকটি জেলারও কোথাও না কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও প্রথম তিন দিনে দিনের তাপমাত্রার পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।

বুধবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩২.৬) ২৫.৭ (২৫)
বহরমপুর (৩২.৬) ২৭.৮ (২৭.২)
বাঁকুড়া (৩৩.৭) ২৫.৩ (২৩.৯)
বর্ধমান (৩৪.৬) ২৫ (২৫ )
কোচবিহার (৩২.৬) ২৭.৫ (২৫.১)
দার্জিলিং (২২) ১৫.৪ (১৫.২)
কালিম্পং (২৩.৬) ২২ ( ২২)
দিঘা (৩৫) ২৬.৮ (২৬.১)
কলকাতা (৩৩.৬) ২৭.৬ (২৭.১)
দমদম (৩৫) ২৭.৫ (২৬.৭)
কৃষ্ণনগর (৩২.৪) ২৬.২ ( ২৬)
মালদহ (৩২.৫) ২৬.৭ (২৬.৪)
মেদিনীপুর (৩৩.১) ২৬.৭ (২৬.১)
শিলিগুড়ি (৩৫.২) ২৬.২ (২৪.৯)
শ্রীনিকেতন (৩৪.৪) ২৬.১ (২৫.২)
সুন্দরবন (৩২.৫) ২৭ (২৭.৫ )
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+