West Bengal Weather: বাতাসে শীতের আগমনী বার্তা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া পূর্বাভাস

West Bengal Weather: আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। রাতের তাপমাত্রা কিছুটা কমলেও তা বেশি দিন স্থায়ী হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শনিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন এবং রবিবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। কোনও জেলাতেই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।

আবহাওয়া

শনিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন এবং রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গেরও কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী দিন দুয়েকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বেশ কিছুটা হ্রাস পাবে। আবার পরবর্তী দুদিনে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শনিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেসি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা দেশের উত্তর-পশ্চিমাংশে অক্ষরেখা রূপে অবস্থান করছে। অন্যদিকে কেরল, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকালে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূল কর্নাটক এবং সাউথ ইন্টেরিয়র কর্নাটকে এই পরিস্থিতি তৈরি হতে পারে ২০ ও ৩০ অক্টোবর।

তামিলনাড়ু, পুদুচেরি, কাড়াইকাল, কেরল ও মাহেতে ৩০ অক্টোবরের মধ্যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+