West Bengal Weather: আবারও বাড়তে চলেছে তাপমাত্রা, অস্বস্তির আবহাওয়া! একনজরে বাংলার জেলাগুলি
West Bengal Weather: কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া রাজ্য জুড়ে দমকা হাওয়া এবং হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। এদিন আবার সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকর থেকে ২.৭ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৫৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা ( ২৭.২)
দমদম (২৬.৫ )
দিঘা (২৩)
মেদিনীপুর (২৪)
কৃষ্ণনগর (২৭.৪)
বাঁকুড়া (২৩.৬)
শ্রীনিকেতন (২৩.২)
বহরমপুর (২৪.৬ )
বর্ধমান (২৪)
পানাগড় (২৫.২)
আসানসোল (২৪.৯)
পুরুলিয়া (২২.১)
দার্জিলিং (১৪)
কালিম্পং ( ১৯.৫)
কোচবিহার (২১.৫)
মালদহ (২৬.৩)












Click it and Unblock the Notifications