West Bengal Weather: হু হু করে বাড়ছে উত্তরবঙ্গের তাপমাত্রা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: বৃষ্টির প্রকোপ কমতেই ফিরে এসেছে অস্বস্তির আবহাওয়া। ঘর্মাক্ত পরিস্থিতি। আবহাওয়া দফতরের পূর্বাভাস উত্তর ও দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি চলতে থাকবে। ইতিমধ্যেই অবশ্য উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।

বেশ কয়েকদিন ভারী বৃষ্টি নেই। বলা ভাল বৃষ্টির নেই। তারমধ্যেই বেড়েছে তাপমাত্রা, বেড়েছে অস্বস্তির আবহাওয়া। মঙ্গলবার কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে ৪০ ডিগ্রি আর মালদহে ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস।

West Bengal Weather

বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময় এবং বৃহস্পতিবারের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।

বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।

বুধবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩১.৩) ২৪.৭ (২৪.১)
বহরমপুর (৩৪) ২৭.৮ (২৮)
বাঁকুড়া (২৮.৮) ২৪.৭ (২৩.৫)
বর্ধমান (৩৩) ২৪.৬ (২৩.৮)
কোচবিহার (৩৭.৫) ২৭.৬ (২৭.১)
দার্জিলিং (২৬.২) ১৭.৮ ( ১৮ )
কালিম্পং (৩০) ২২ (২২)
দিঘা (২৯.৫) ২৫ (২৪.৭)
কলকাতা (৩১.৫ ) ২৭.৬ (২৬.১)
দমদম (৩২.৪) ২৭.৬ ( ২৫.১)
কৃষ্ণনগর (৩২.৬) ২৭.৪ ( ২৬.৪)
মালদহ (৩৭.১) ২৭.১ ( ২৮.৪)
মেদিনীপুর (৩০) ২৬.৮ (২৫.১)
শিলিগুড়ি (৪০.১) ২৭.৭ (২৮.৫)
শ্রীনিকেতন (৩২.৪) ২৬ (২৫)
সুন্দরবন (৩০.৫) ২৫ (২৪.৫)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+