West Bengal Weather: সপ্তাহের শুরুতেই কলকাতা হবে শীতল, জেলাগুলিতেও হু-হু করে নামবে পারদ! একনজরে বাংলার আবহাওয়া
West Bengal Weather: দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। আগামী দুদিনে উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও রবিবার দার্জিলিং ও কালিম্পং-এ তুষারপাতের সম্ভাবনা। তবে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

আগামী দুদিনে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে পরের দুদিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। এইসব জেলায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন ও রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এইসব জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন সকালের দিকে কুয়াশা থাকবে। সাধারণভাবে কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৮৬ শতংশ।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু-ডিগ্রি বেশি। শুক্রবার এই তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার এই তাপমাত্রা ছিল ১৯.৯ এবং বুধবার ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ৭২ ঘন্টায় তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রির মতো।
আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, কলকাতায় ১১, ১২ ও ১৩ ডিসেম্বর তাপমাত্রা বেশি নামবে। তারপর উঠবে আবার নামবে। তবে আপাতত টানা শীতের কোনও পূর্বাভাস নেই।












Click it and Unblock the Notifications