West Bengal Weather: পুজোর আগেই আবহাওয়ায় বড় পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: আপাতত বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে স্থানীয়ভাবে কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুকনো আবহাওয়া থাকবে। ১১ অক্টোবর থেকে উত্তরবঙ্গের বৃষ্টিপাত আরও কমে যাবে।
সোমবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং-এ হাল্কা থেকে মাঝারি এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন সবকটি জেলারই কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।
সোমবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও মঙ্গলবার সবকটি জেলাতেই শুকনো আবহাওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই।
সোমবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৬৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।
বর্ষা বর্তমানে উত্তর-পশ্চিম ভারত এবং মধ্যভারতের বিস্তীর্ণ অংশ থেকে বিদায় নিয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে বর্ষা পূর্ব ভারতের কিছু অংশ এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু অংশ থেকে বিদায়ের সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে আর্দ্রতাজনিত অস্বস্তি কমবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। তাপমাত্রা আরও বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনা নেই, বরং কমতে পারে।












Click it and Unblock the Notifications