West Bengal Weather: শীতের আমেজের মধ্যেই হঠাৎ তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: পশ্চিমবঙ্গের জন্য উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম কিছু নেই। উত্তর ও উত্তর-পশ্চিমের শুষ্ক হাওয়া পশ্চিমবঙ্গের ওপরে প্রভাব বিস্তার করে রয়েছে। সেই পরিস্থিতিতে আগামী পাঁচদিন উত্তর ও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য তেমন কোনও পরিবর্তন থাকছে না আগামী পাঁচদিন। বর্তমানে যে আবহাওয়া রয়েছে, তাই বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চার থেকে পাঁচ দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। তবে ১৫ নভেম্বর নাগাদ তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা বৃদ্ধির কারণেই এই পরিস্থিতি তৈরি হতে পারে। তবে এতে যে শীতের আমেজে ধাক্কা খাবে তা আর বলাক অপেক্ষা রাখে না।
সাধারণভাবে নভেম্বর মাসের এই সময়টায় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা থাকে ২১ ডিগ্রির আশপাশে। সেদিক থেকে বলতে গেলে স্বাভাবিক তাপমাত্রাই রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
অন্যদিকে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা সাধারণভাবে রাজ্যের অন্য অংশের থেকে কম থাকে। বর্তমানে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূমে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী চার থেকে পাঁচ দিন এই তাপমাত্রা বজায় থাকার সম্ভাবনা। আপাতত পশ্চিমের জেলাগুলির কয়েকটি জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম রয়েছে।












Click it and Unblock the Notifications