West Bengal Weather: বাড়ছে তাপমাত্রার পারদ! বুধবার পাঁচ জেলায় বৃষ্টি পূর্বাভাস আবহাওয়া দফতরের

West Bengal Weather: কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকে আকাশ পরিষ্কার। মঙ্গলবার সন্ধের দিকে কলকাতা, উত্তর ২৪ পরগনার কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রপাত-সহ বৃষ্টি হয়। এছাড়া বৃষ্টি হয় বীরভূম, মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনায়। তবে এদিন উত্তরবঙ্গের পাঁচ জেলাকে বাদ দিয়ে বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই।

বুধবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের কোনও কোনও জায়গায় দমকা হাওয়ার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া এই সময় শুকনো থাকতে চলেছে।

weather

বুধবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। বৃহস্পতিবার থেকে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূমে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়া শুরু হতে চলেছে।

বুধবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে চলেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ, সর্বনিম্ন ৪৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিনে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে কয়েক ডিগ্রি বৃদ্ধি পেতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

কলকাতা (২৭.৮)
দমদম (২৭.৮)
দিঘা (২৪.৪)
মেদিনীপুর
কৃষ্ণনগর (২৭)
বাঁকুড়া (২৪.৪)
শ্রীনিকেতন (২৫.৫)
বহরমপুর (২৭.৪)
বর্ধমান (২৫)
পানাগড় ( ২৭.১)
আসানসোল (২৬.৮)
পুরুলিয়া (২৪.১)
দার্জিলিং (১৩.২)
কালিম্পং (১৯.৫)
কোচবিহার (২৪.৫)
মালদহ (২৭.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+