West Bengal Weather: রাজ্যের ১০-এর বেশি জেলায় তাপমাত্রা ১৮ ডিগ্রির নিচে! একনজরে বাংলার আবহাওয়ার আপডেট
West Bengal Weather: নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা নিম্নগামী হয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস হলেও, রাজ্যের অন্তত ১০ জেলা শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১৮ ডিগ্রি কিংবা তারও নিচে।
বুধবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও বৃহস্পতিবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।গতদিনের মতো এদিনও আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিন দুয়েকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে।

বুধবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের মতো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দিন দুয়েকে রাতের তাপমাত্রা আরও বেশ কিছুটা হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছে।
বুধবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবারেও এই একই তাপমাত্রা ছিল। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৪৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।
এদিন সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, বাঁকুড়া ও বিষ্ণুপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিং-এ ৯.৮, জলপাইগুড়িতে ১৬.৫, কালিম্পং-এ ১৩.৮, মুর্শিদাবাদে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৬.১ ডিগ্রি, রতুয়ায় ১৬.৭, শিলিগুড়ি ও শ্রীনিকেতনে যথাক্রমে ১৭ ও ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস।












Click it and Unblock the Notifications