West Bengal Weather: তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পাঁচ জেলায় ভারী বৃষ্টি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

West Bengal Weather: বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে তাপমাত্রা বৃদ্ধিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। তুলনামূলকভাবে উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে একটু অন্য রকমের।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

 West Bengal Weather

শুক্রবারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী তিন দিনে সমতল এলাকার তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবারের বাকি সময়ের জন্য সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারেও দক্ষিণবঙ্গের কোথাও আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য জন্য কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বদ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আপাতত কলকাতায় ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (২৮) ২৪.৭ (২৫.২)
বহরমপুর (৩৪.২) ২৭.৪ (২৬.৮)
বাঁকুড়া (২৭.৫) ২৩.৮ (২৪.৬)
বর্ধমান (৩৩) ২৪ (২৪)
কোচবিহার (৩৩.১) ২৭.১ (২৬.৬)
দার্জিলিং (২৩.৪) ১৬.৮ (১৭.৪)
কালিম্পং (২৩) ২০.৮( ২০.৮)
দিঘা (২৮.৪) ২৫.৮ (২৫)
কলকাতা (২৯.৫) ২৬.৬ (২৬.২)
দমদম (৩০.৫) ২৬.৬ (২৬.২)
কৃষ্ণনগর (৩১.৪) ২৭.৪ (২৮.৮)
মালদহ (৩২.৪) ২৭.৩ (২৯)
মেদিনীপুর (২৮) ২৫.৩ (২৬.৩)
শিলিগুড়ি (৩৫.৩) ২৮.৬ (২৯.৮)
শ্রীনিকেতন (২৮.৯) ২৫ (২৬)
সুন্দরবন (২৯) ২৫ (২৬)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+