একধাক্কায় তাপমাত্রা বৃদ্ধিতে বড় লাফ, হবে বৃষ্টি! কেমন থাকতে চলেছে বাংলার জেলাগুলির আবহাওয়া, একনজরে

West Bengal Weather: সকালের দিকে কুয়াশা আর বেলা বাড়তেই মেঘলা আকাশ। এই হল বুধবার সকালের আবহাওয়া। মঙ্গলবারের তুলনায় বুধবার তাপমাত্রা অনেকটাই বেড়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারেও অধিকাংশ জেলায় বৃষ্টি হবে। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় এবং ঝাড়খণ্ডে তৈরি ঘূর্ণাবর্তের কারণে এই পরিস্থিতি। আপাতত শীত আগের জায়গায় ফিরবে না বলেই মনে করছেন আবহবিদরা।

বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।

আবহাওয়া

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং-এ হাল্ক থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাত এছাড়া জলপাইগুড়ি ও কালিম্পং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।

বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।

বুধবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, এদিন সাধারণভাবে আকাশ মেঘলা থাকবে। বিকেল কিংবা রাতের দিকে কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৫৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টি হয়নি।

ঊর্ধ্বমুখী পারদ, তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস! কেমন থাকতে চলেছে বাংলার আবহাওয়া, একনজরে
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১৩.৬)
বহরমপুর (১২.৬)
বাঁকুড়া (১২.৬)
বর্ধমান (১৪)
কোচবিহার (৯.৬)
দার্জিলিং (৩)
কালিম্পং (৯.৫)
দিঘা (১৬.১)
কলকাতা (১৬)
দমদম (১৪.৮)
কৃষ্ণনগর (১২.৬)
মালদহ (১৩.৩)
মেদিনীপুর (১৫)
পুরুলিয়া (৮.১)
শিলিগুড়ি (৯)
শ্রীনিকেতন (১২.৪)
সুন্দরবন (১৪.৫)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+