দোলের আগে তাপমাত্রার রেকর্ড বৃদ্ধি! গরম ও বৃষ্টি নিয়ে কেমন থাকতে চলেছে বাংলার জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: কলকাতা ও আশপাশের এলাকায় রবিবার সকাল থেকে আকাশ অংশত মেঘলা। এদিন শনিবারের তুলনায় তাপমাত্রা বেড়েছে সাড়ে তিন ডিগ্রির বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রা বাড়লেও আপাতত গ্রীষ্মের মতো পরিস্থিতি তৈরির সম্ভাবনা কম। উত্তরবঙ্গের তাপমাত্রার আপাতত পরিবর্তন হবে না। অন্যদিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা যে টুকু বাড়বে, তা মঙ্গল ও বুধবারের বিক্ষিপ্ত বৃষ্টিতে কমতে পারে বলে মনে করছেন আবহবিদরা।
রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাাঝারি বৃষ্টি হতে পারে। ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়াও বয়ে যেতে পারে কোনও কোনও জায়গায়। এছাড়া উত্তর দিনাজপুরে হাল্কা বৃষ্টি এবং দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবারেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে।
রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টি তুলনামূলক বেসি হতে পারে। সঙ্গে সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
রবিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনে তাপমাত্রা বেড়েছে সাড়ে তিন ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ এবং ৪৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি বৃষ্টি হয়নি।
আপাতত উত্তরবঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় আরও কিছুটা বাড়বে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| জেলা | সর্বনিম্ন তাপমাত্রা (০c) |
| আসানসোল | (১৮.৫) |
| বহরমপুর | ( ১৮.৬) |
| বাঁকুড়া | (১৮.২) |
| বর্ধমান | (২০) |
| কোচবিহার | ( ১৮.১) |
| দার্জিলিং | ( ৮.৪) |
| কালিম্পং | ( ১২.৩) |
| দিঘা | (২৩) |
| কলকাতা | (২১.৮) |
| কৃষ্ণনগর | (১৭) |
| মালদহ | (২০.৪) |
| মেদিনীপুর | (২১.৬) |
| পুরুলিয়া | (১৬.১) |
| শিলিগুড়ি | (১৪.২) |
| শ্রীনিকেতন | (১৭.৬) |
| সুন্দরবন | (১৯.৫) |
| দমদম | (২০.৪) |












Click it and Unblock the Notifications