West Bengal Weather: উত্তরে হাওয়ার দাপটে তাপমাত্রা কমল অনেকটাই! একনজরে বাংলার আবহাওয়ার আপডেট

West Bengal Weather: সোমবার থেকে ফের ঠান্ডার আমেজ। কলকাতা-সহ পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা এদিন অনেকটাই নেমেছে। চলতি সপ্তাহেই তাপমাত্রা আরও নামবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

মঙ্গলবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও বুধবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।আগামী দিন দুয়েকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

West Bengal Weather: আবহাওয়া

মঙ্গলবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও বুধবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের মতো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দিন দুয়েকে রাতের তাপমাত্রা আরও বেশ কিছুটা হ্রাস পেতে পারে।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৩৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা অক্ষরেখা রূপে অবস্থান করছে। যা এদিন থেকেই পশ্চিম হিমালয় অঞ্চলে প্রভাব ফেলতে চলেছে। ৭-১০ নভেম্বরের মধ্যে হাল্কা বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদে। হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে এই আবহাওয়া তৈরি হতে পারে ৮-১০ নভেম্বরের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+