কলকাতায় আরও পারদ পতন, মঙ্গলবার পাঁচ ও বুধবার নয় জেলায় বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়া
West Bengal Weather: রবিবার সকালে আরও কমল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। সকালের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা দেখা গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হবে। সোমবার থেকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। সোমবার তিন জেলা, মঙ্গলবার পাঁচ জেলা এবং বুধবার নয় জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাংলাদেশের ওপরে ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়ের জন্য এই পরিস্থিতি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গে দার্জিলিং-এর কোথাও কোথাও হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন না হলেও পরবর্তী দিন তিনেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। সোমবার নাগাদ কালিম্পং ও আলিপুরদুয়ার এবং মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।
রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পরবর্তী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণবঙ্গে বুধবার নাগাদ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও কলকাতার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।
রবিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, সকালে কুয়াশা থাকবে। পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে। শনিবার যা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৩৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।
সোমবার থেকে বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তন, রয়েছে বৃষ্টির পূর্বাভাসও! একনজরে জেলাগুলির আবহাওয়া
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১০.৮)
বহরমপুর (১০)
বাঁকুড়া (১০)
বর্ধমান (১০)
কোচবিহার (৬.৬)
দার্জিলিং (১.৬)
কালিম্পং (৭.৫)
দিঘা (১২)
কলকাতা (১৩.৫)
দমদম (১২.৬)
কৃষ্ণনগর
মালদহ (৯.৬)
মেদিনীপুর (১২.১)
পুরুলিয়া
শিলিগুড়ি (৪.৮)
শ্রীনিকেতন (১০)
সুন্দরবন ( ১০)












Click it and Unblock the Notifications