West Bengal Weather: নতুন বছরের প্রথম দিনে কলকাতায় কমল তাপমাত্রা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণে উত্তরে হাওয়া আটকে থাকলেও বছরের প্রথম দিনে কলকাতা-সহ জেলাগুলির তাপমাত্রা কিছুটা কমল। তবে ঘূর্ণাবর্তের জেরে তাপমাত্রার বিশেষ পতনের কোনও পূর্বাভাস নেই। এদিন পাহাড়ে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও মঙ্গলবার দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পাং-এ হতে পারে হাল্কা বৃষ্টি। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে পূর্বাভাস। এই আবহাওয়া দিন কয়েক চলতে থাকবে।

আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। তবে সকাল ও সন্ধের দিকে কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলির আগামী দিন দুয়েক কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
তবে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।
সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় বেলার দিকে কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৫ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৫৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টিপাত হয়নি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১২.৪)
বহরমপুর (১৫.১)
বাঁকুড়া (১০.৯)
বর্ধমান ( ১৩)
কোচবিহার (১০.১)
দার্জিলিং (৬)
কালিম্পং (১০.৫)
দিঘা ( ১৪.৪)
কলকাতা ( ১৬.৬)
কৃষ্ণনগর (১১)
মালদহ (১৪.৫)
মেদিনীপুর (১৪.৫)
পুরুলিয়া (১০.৫)
শিলিগুড়ি (১২.৮)
শ্রীনিকেতন (১১.৯)
সুন্দরবন (১৬)












Click it and Unblock the Notifications