প্রজাতন্ত্র দিবসের সকালে কমল তাপমাত্রা! সপ্তাহ শেষের দু'দিনে বাংলায় কি আরও কাঁপুনি? একনজরে আবহাওয়া
West Bengal Weather: বৃহস্পতিবারের পরে শুক্রবার সকালেও কমল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। তবে বৃহস্পতিবার তাপমাত্রা স্বাভাবিক থাকলেও, শুক্রবার তা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিকে কলকাতা-সহ জেলা সদরগুলির অনেক জায়গাতেই সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের থেকে কম রয়েছে। উত্তরে হাওয়ার জোর বেশি থাকায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা হ্রাস।
আপাতত কয়েকদিন আবহাওয়ার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, ৩০ জানুয়ারি মঙ্গলবারের পর থেকে আকাশ আবার মেঘলা হতে পারে। সেক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে তখন বৃষ্টি হতে কিনা তা এখনই বলা সম্ভব নয়। ২৭ জানুয়ারি থেকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয়ে প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও শনিবার উত্তরবঙ্গে দার্জিলিং-এর কোথাও কোথাও হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলায় ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।
শুক্রবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, সকালে কুয়াশা থাকবে। পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বৃহস্পতিবার যা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৫৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।
হুহু করে নামছে তাপমাত্রার পারদ, মরসুমের শীতলতম কলকাতা! বাংলার কোথায় কেমন আবহাওয়া একনজরে
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১২.১)
বহরমপুর (১১)
বাঁকুড়া ( ১০.৬)
বর্ধমান (১১.৪)
কোচবিহার (৮.৫)
দার্জিলিং (২.৪)
কালিম্পং (৭.৫)
দিঘা (১৪)
কলকাতা (১৪.৪)
দমদম (১৩.৮)
কৃষ্ণনগর (১১)
মালদহ (১০.১)
মেদিনীপুর (১৩.১)
পুরুলিয়া (৯.১)
শিলিগুড়ি (৭.৬)
শ্রীনিকেতন (১১.৪)
সুন্দরবন (১২.৫)












Click it and Unblock the Notifications