West Bengal Weather: বৃষ্টির তাণ্ডব না আবহাওয়ার উন্নতি? একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির পূর্বাভাস
West Bengal Weather: এদিন সকাল থেকে বিভিন্ন জায়গায় কয়েক পশলা বৃষ্টি হয়। তবে দুপুরের পরে বৃষ্টি কিছুটা কমে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের তিন জেলা বাদ দিলে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গের পাঁচজেলায় অতিভারী বৃষ্টি হতে পারে।
শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা বাকি আলিপুরদুয়ার, কোচবিহার ও মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার (Weather) পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, শনিবার বাকি সময়ে বীরভূম, মুর্শিদাবাদে ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে এই সময় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ রবিবারের আবহাওয়ার (Weather) পূর্বাভাসে (Forecast) বলা হয়েছে, সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
শনিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে
আসানসোল ২৪.৭
বহরমপুর ২৬.৬
বাঁকুড়া ২৪.৫
বর্ধমান ২৫.২
কোচবিহার ২৫.১
দার্জিলিং ১৪.৬
কালিম্পং ২০
দিঘা ২৬.৬
কলকাতা ২৫.৯
দমদম ২৫.৮
কৃষ্ণনগর ২৫.২
মালদহ ২৬.৩
মেদিনীপুর ২৭.১
শিলিগুড়ি ২৫.৬
শ্রীনিকেতন ২৬.৪
সুন্দরবন ২৭.৫
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের (Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৯.৫)
বহরমপুর (৩০.৮)
বাঁকুড়া (২৯.৪)
বর্ধমান (৩২)
কোচবিহার (২৮.৫)
দার্জিলিং (১৭.৪)
কালিম্পং (২৪.৫)
দিঘা (৩১.৩)
কলকাতা (২৯.৭)
দমদম (৩০.২)
কৃষ্ণনগর (২৯.৬)
মালদহ (৩১.১)
মেদিনীপুর (৩২.২)
শিলিগুড়ি (৩০.১)
শ্রীনিকেতন (২৯.৪)
সুন্দরবন (৩২.৫)












Click it and Unblock the Notifications