বৃষ্টির সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস, তাহলে কি বাংলায় শীতের বিদায় শুরু? একনজরে আবহাওয়া

West Bengal Weather: এই মুহূর্তে আমাদের রিজিয়নে দুটো সিস্টেম রয়েছে। একটি রয়েছে বঙ্গোপসাগরের ওপরে। আরেকটি রয়েছে উত্তর প্রদেশের ওপরে। যে কারণে সকাল থেকে সারা দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কলকাতার আশপাশের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পং-এ আগামী পাঁচদিন বৃষ্টি হবে। এর মধ্যে আগামী তিনদিন দার্জিলিং-এ তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এদিন সকালে কলকাতার তাপমাত্রা বেড়েছে প্রায় ৩ ডিগ্রির মতো।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া বাকি সব জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ওই দিন দার্জিলিং-এ বৃষ্টি কিংবা তুষারপাত এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টিপাত ছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। এই সময় উত্তরবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

 উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া একনজরে

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। বৃহস্পতিবারের পরে শুক্রবারেও জেলাগুলির রাতের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। বিকেল কিংবা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর-পশ্চিমের হাওয়া না থাকায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা করে বাড়বে। তবে তা ১৭ ডিগ্রিতে পৌঁছনোর পরে আগামী চারদিন এক জায়গায় থাকার সম্ভাবনা। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা কম থাকায় সারাদিন শীত অনুভব হবে।

কালিম্পং-এর সঙ্গে লড়াই বর্ধমানের, আরও শীতল বহরমপুর! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডায় বাধা, একনজরে আবহাওয়া
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১২.৪)
বহরমপুর (১০)
বাঁকুড়া (১০.৬)
বর্ধমান ( ৯.৮)
কোচবিহার (১২.৪)
দার্জিলিং (৪.৪)
কালিম্পং (৯.৫)
দিঘা (১৫.৪)
কলকাতা (১৩.৪)
দমদম (১২.১)
কৃষ্ণনগর (১১.২)
মালদহ (১১.৫)
মেদিনীপুর (১৩.৫)
পুরুলিয়া ( ৮.১)
শিলিগুড়ি (১০.৬)
শ্রীনিকেতন (১১.৪)
সুন্দরবন (১২)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+