West Bengal Weather: জেলায় জেলায় বৃষ্টির মধ্যে কিছুটা কাটল গরমের অস্বস্তি! একনজরে বাংলার আবহাওয়া
West Bengal Weather: সকালের দিকে আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও, সকাল গড়াতেই মেঘলা আকাশ। কলকাতা ও আশপাশের জেলাগুলিতে বেশ কিছুটা বৃষ্টি হয়। তাতে অস্বস্তির গরম কিছুটা কাটে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আপাতত জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।
বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময় এবং শুক্রবারে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনও কোনও ক্ষেত্রে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আপাতত দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনেরও পূর্বাভাস নেই।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময় ও শুক্রবারের জন্য সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও পূর্বাভাস নেই।
বৃস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৫.৮) | ২৭ (২৬.৭) |
| বহরমপুর | (৩৪.৪) | ২৯.৪ (২৮.৬) |
| বাঁকুড়া | (৩৪.৫) | ২৬ (২৫.৮) |
| বর্ধমান | (৩৬) | ২৫ (২৬) |
| কোচবিহার | (৩৪.৯) | ২৭.৬ (২৬.১) |
| দার্জিলিং | (২৩) | ১৬.৮ (২০) |
| কালিম্পং | (২৫.৫) | ২০.৫ (২০) |
| দিঘা | (৩৭) | ২৮.৪ (২৬.৯) |
| কলকাতা | (৩৪.৫) | ২৯.৬ (২৭.৬) |
| দমদম | (৩৬) | ২৯.১ (২৩.৯) |
| কৃষ্ণনগর | (৩৫.৬) | ২৭.৮ (২৭.৮) |
| মালদহ | (৩৫.৪) | ২৯.৬ (২৯.৩) |
| মেদিনীপুর | (৩৫.৭) | ২৮.৫ (২৭.৫) |
| শিলিগুড়ি | (৩৭.৪) | ২৮.১ (২৬.৩) |
| শ্রীনিকেতন | (৩৫.৬) | ২৬.৮ (২৬.৬) |
| সুন্দরবন | (৩৪) | ২৮.৫ (২৭.৫ ) |












Click it and Unblock the Notifications