ঘূর্ণাবর্তের জেরে হাওয়া বদল! বাংলার কোথাও তুষারপাত কোথাও বৃষ্টির পূর্বাভাস, একনজরে আবহাওয়া
West Bengal Weather: সকাল থেকে কুয়াশায় ঢাকা বাংলার বিস্তীর্ণ এলাকা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র একই পরিস্থিতি। এরপর বেলা বাড়লেও মেঘলা আকাশ। অন্যদিকে সান্দাকফুতে মঙ্গলবার তুষারপাত হলেও এদিন সকালে হয়নি। আবহাওয়া দফতরের তরফে এদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একদিকে পশ্চিমী ঝঞ্ঝা অন্যদিকে বাংলাদেশের ওপরে থাকা ঘূর্ণাবর্তের জেরে এই পরিস্থিতি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা থাকলেও দার্জিলিং ও কালিম্পং-এ ওই আবহাওয়া চলতে পারে ২০ জানুয়ারি শনিবার পর্যন্ত।

হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দিন চারেকে রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই। তবে এই সময়ের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও ঘন কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশাও থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া আগামী দিন দুয়েকে রাতের তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
বুধবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। মঙ্গলবার যা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ, সর্বনিম্ন ৬৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৮.৮)
বহরমপুর (১০.৬)
বাঁকুড়া (১০.৬)
বর্ধমান (১১)
কোচবিহার (১৩.২)
দার্জিলিং (৫.৮)
কালিম্পং (৯.৮)
দিঘা (১৩.১)
কলকাতা (১৩.৬)
দমদম (১৩.২)
কৃষ্ণনগর (৯.২)
মালদহ (১১.৪)
মেদিনীপুর (১২.১)
পুরুলিয়া (৭.১)
শিলিগুড়ি (১০.৫)
শ্রীনিকেতন (১০.৯)
সুন্দরবন (১০.৫)












Click it and Unblock the Notifications