ভোর থেকে কুয়াশায় ঢাকা আকাশ! তাপমাত্রা কোথাও কম কোথাও বেশি, একনজরে বাংলার আবহাওয়া
West Bengal Weather: কলকাতা-সহ বিভিন্ন জায়গায় এদিন সকাল থেকে আকাশ কুয়াশায় ঢাকা। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হবে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা শুক্রবারের তুলনায় সামান্য কিছুটা কমেছে। তবে আর জাঁকিয়ে শীতের পূর্বাভাস নেই। আস্তে আস্তে শীত বিদায় নেবে।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও রবিবার দার্জিলিং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। আগামী ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও কমবে। তারপরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। তবে জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা আরও কিছুটা কমবে। এরপরের তিন দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, এদিন সকালের দিকে কুয়াশা থাকলেও .বেলার দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৫৯ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টি হয়নি।












Click it and Unblock the Notifications