West Bengal Weather: সকাল থেকে আকাশ মেঘলা! বাংলার একাধিক জেলায় দমকা হাওয়ার সঙ্গে ঝড়-বৃষ্টি
West Bengal Weather: শুধু কলকাতা নয়, সকাল থেকে একের পর এক জেলায় আকাশ মেঘলা। অনেক জায়গাতেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারের অনেক জায়গায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে।
রবিবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি আবার কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

এর মধ্যে রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তর-দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে।
রবিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এর মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম ও মুর্শিদাবাদে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। অন্যদিকে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায়।
সোমবার থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে কোথাওয় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে আবার কোথাও ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
রবিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ আংশিক মেঘলা থাকতে চলেছে। বিকেল কিংবা সন্ধের দিকে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৮ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৩ শতাংশ, সর্বনিম্ন ৪২ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৯.৫)
দমদম (২৯.৬)
দিঘা (২৮.৮)
মেদিনীপুর
কৃষ্ণনগর (২৮)
বাঁকুড়া (২৬.৭)
শ্রীনিকেতন (২৭)
বহরমপুর (২৮.২)
বর্ধমান (২৫.৮)
পানাগড় (২৮.৮)
আসানসোল (২৯.৩)
পুরুলিয়া (২৫.১)
দার্জিলিং (১৬)
কালিম্পং (২২)
কোচবিহার (২৫.৬)
মালদহ (২৯.৪)












Click it and Unblock the Notifications