West Bengal Weather: ভিলেন ঘূর্ণাবর্ত, ঘন কুয়াশায় ঢাকল আকাশ! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: কলকাতা-সহ আশপাশের এলাকায় এদিন সকালটা শুরু হয়েছে ঘন কুয়াশা দিয়ে। আকাশ আংশিক মেঘলা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিংয়ের বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিংয়ে বৃষ্টিপাত বা তুষারপাত হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়এছে, সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।

হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন বিচ্ছিন্নভাবে হ্লাক থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও সোমবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকলেও সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৭ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ, সর্বনিম্ন ৫৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে বিষুব রেখায় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৬)
বহরমপুর ( ১৫)
বাঁকুড়া (১৩.৯)
বর্ধমান ( ১৫)
কোচবিহার ( ১২.১)
দার্জিলিং (৬.৫)
কালিম্পং (১০)
দিঘা ( ১৫.২)
কলকাতা (১৬.৯)
কৃষ্ণনগর ( ১১)
মালদহ (১৭)
মেদিনীপুর ( ১৫.২)
পুরুলিয়া ( ১১.৩)
শিলিগুড়ি (১৩.২)
শ্রীনিকেতন (১৪.৪ )
সুন্দরবন












Click it and Unblock the Notifications