লাগাতার পারদ চড়ার পূর্বাভাস, ঝড়-বৃষ্টি হবে কি? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার। বলা ভাল রাজ্য জুড়েই আকাশ পরিষ্কার রয়েছে। এদিনও সকালে শিরশিরে ভাব ছিল। আবহাওয়া দফতরের তরফে আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন এবং রবিবার উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। আপাতত কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী দিন চারেকে উত্তরবঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

শনিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকতে চলেছে। কোথাও বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আপাতত দিন চারেক দিনের তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের দুই ডিগ্রি নিচে। শুক্রবার যা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৬ শতাংশ এবং ৩১ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৭.৩)
বহরমপুর (১৮.৪)
বাঁকুড়া (১৫.১)
বর্ধমান (১৬)
কোচবিহার (১৩.৬)
দার্জিলিং (৬.২)
কালিম্পং (১২.৬)
দিঘা (১৮.২)
কলকাতা (১৯.৩)
দমদম (১৮.২)
কৃষ্ণনগর (১৬)
মালদহ (১৭.৭)
মেদিনীপুর (১৮.২)
পুরুলিয়া (১৪.১)
শিলিগুড়ি (১৩.৬)
শ্রীনিকেতন (১৪.২)
সুন্দরবন (১৯)












Click it and Unblock the Notifications