West Bengal Weather: সর্বোচ্চ তাপমাত্রায় শিলিগুড়ি হারাল বাঁকুড়া-দিঘাকে! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস
West Bengal Weather: সর্বোচ্চ তাপমাত্রায় রাজ্যে শিলিগুড়ি সব থেকে এগিয়ে। তারপরে রয়েছে কোচবিহার। কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা দমদমের থেকে বেশি। খুব তাড়াতাড়ি উত্তরবঙ্গের পরিস্থিতির পরিবর্তন না হলেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং , আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিকে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনেরও তেমন কোনও পূর্বাভাস নেই।
সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও ফের হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দুদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, তারপরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
সোমবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্র, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৪.১) | ২৭ ( ২৬.৩) |
| বহরমপুর | (৩৪.৬) | ২৮ (২৭.৪) |
| বাঁকুড়া | (৩৪.৮) | ২৬.৪ (২৫.৯) |
| বর্ধমান | (৩৫) | ২৫.৪ (২৫.৬) |
| কোচবিহার | (৩৫.৭) | ২৭.৪ (২৬.৭) |
| দার্জিলিং | (২৫.৪) | ১৬ (১৫.৬) |
| কালিম্পং | (২৬) | ২০.৩ ( ১৯.৫) |
| দিঘা | (৩৫.২) | ২৭.৬ (২৭.৫) |
| কলকাতা | (৩৪.১) | ২৮.১ (২৭.৬) |
| দমদম | (৩৫.৬) | ২৭.৬ (২৭.৬) |
| কৃষ্ণনগর | (৩৩.৪) | ২৭.২ (২৭.৪) |
| মালদহ | (৩৪.৮) | ২৮.৬ (২৭.২) |
| মেদিনীপুর | (৩৪.৪) | ২৭.৬ (২৭.৫) |
| শিলিগুড়ি | (৩৭.৯) | ২৭.৯ (২৭.২) |
| শ্রীনিকেতন | (৩৩.৮) | ২৭ (২৬.৮) |
| সুন্দরবন | (৩২.৫) | ২৭.৫ (২৫.৫) |












Click it and Unblock the Notifications