West Bengal Weather: ভাসছে উত্তর পাঁচ জেলা, দক্ষিণের ছয় জেলায় তাপপ্রবাহ! একনজরে বাংলার আবহাওয়া
West Bengal Weather: বৃহস্পতিবার সকালের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বুধবারের তুলনায় প্রায় দুই ডিগ্রি কম। জেলাগুলিতেও কমবেশি একই পরিস্থিতি। তবে এদিন ছয় জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া দফতর এখনও দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর আগমনের পূর্বাভাস দিতে পারেনি। যা গত প্রায় একসপ্তাহ সময় ধরে উত্তরবঙ্গের ইসলামপুরে আটকে রয়েছে।

উত্তরবঙ্গে সতর্কবার্তা
বৃহস্পতিবার আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিপ্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই দুই জেলার জন্য লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট দারি করা হয়েছে। ইতিমধ্যেই এই পাঁচ জেলায় বৃষ্টির কারণে নদীগুলির কানায় কানায় পূর্ণ। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা
এদিন সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শুক্রবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। এছাড়া বাকি জেলাগুলির কোথাও হাল্কা আবার কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এদিন ও শুক্রবার হুগলি, পূর্ব মেদিনীপুর এবং বীরভূমে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। এই সময়ের মধ্যে তাপপ্রবাহ চলতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে।
এই সময়ের মধ্যে দমকা হাওয়া বইতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৬১ শতাংশ। গত ২৪ ঘন্টায় ০.১ মিমি বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা কিছুটা হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৯.৭)
দমদম (২৯.৪)
দিঘা (২৯)
মেদিনীপুর (২৬.৬)
কৃষ্ণনগর (২৮.৬)
বাঁকুড়া (২৫)
শ্রীনিকেতন ( ২৫.৬)
বহরমপুর (২৭.৪)
বর্ধমান (২২)
পানাগড় (২৬.৭)
আসানসোল (২৬.৭)
পুরুলিয়া (২৮.১)
দার্জিলিং (১৭)
কালিম্পং (২১.৮)
কোচবিহার (২৫.১)
মালদহ (২৮.৬)
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications