West Bengal Weather: নিম্নচাপের প্রভাবে ঘোর দুর্যোগ! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। গত কয়েকদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দফতর জানিয়েছে শুক্রবারের পর থেকে তাপমাত্রা ফের বাড়তে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ১২ ঘন্টার মধ্যে তা নিম্নচাপে পরিণত হবে। তবে এর অভিমুখ ওড়িশা ও তেলেঙ্গানা অভিমুখে হবে। উল্লিখিত রাজ্যগুলিতে ভারী দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময় এবং শুক্রবারের জন্য সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত উত্তরবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের পূর্বাভাস নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময়ের জন্য দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য জন্য কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৬.৪) | ২৫.৫ (২৫.৪) |
| বহরমপুর | (৩৪.৪) | ২৭.৮ (২৮) |
| বাঁকুড়া | (৩৫.৫) | ২৩.৭ (২৫.৫) |
| বর্ধমান | (৩৬) | ২৫.২ (২৫.২) |
| কোচবিহার | (৩৩) | ২৭.৭ (২৭.৬) |
| দার্জিলিং | (২০.৬) | ১৭.২ (১৬.৮) |
| কালিম্পং | (২৭) | ২১ (২১) |
| দিঘা | (৩৬.৫) | ২৩.৮ (২৭.৮) |
| কলকাতা | (৩৩.৩) | ২৭.৬ (২৭.৬) |
| দমদম | (৩৫.৫) | ২৬.৩ (২৮) |
| কৃষ্ণনগর | (৩২.৪) | ২৭.২ |
| মালদহ | (৩৫.৩) | ২৭.৬ (২৮.৫) |
| মেদিনীপুর | (৩৫.৪) | ২৬.৬ (২৭.৫) |
| শিলিগুড়ি | (৩৪.৪) | ২৮.৩ (২৭.৭) |
| শ্রীনিকেতন | (৩৬.৪) | ২৫.৭ (২৭) |
| সুন্দরবন | (৩৫) | ২৬.৫ (২৭) |












Click it and Unblock the Notifications