West Bengal Weather: ভাসছে উত্তরের একাধিক এলাকা, হঠাৎই দক্ষিণের পরিস্থিতির পরিবর্তন! একনজরে বাংলার আবহাওয়া

West Bengal Weather: অতিবৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের একাধিক এলাকা। তবে দক্ষিণবঙ্গের পরিস্থিতি তুলনায় আলাদা। সকালে ভারী বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস না থাকলেও পরে আবহাওয়া দফতর সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।

বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

West Bengal Weather

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবারে উত্তরবঙ্গে সেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া বাকি সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত হিমালয়ের পাদদেশ সংলগ্ন সমতলের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও পূর্বাভাস নেই।

বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

বুধবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য জন্য কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (৩২.৬) ২৩.৯ (২৬.৪)
বহরমপুর (৩৩.৬) ২৮.২ (২৮.৪)
বাঁকুড়া (৩৪.৮) ২৫.৬ (২৬.১)
বর্ধমান (৩৩.৮) ২৪.৬ (২৫.২)
কোচবিহার (২৯.৬) ২৫.৩ (২৭.৬)
দার্জিলিং (১৯.৮) ১৬.২ ( ১৬.৬)
কালিম্পং (২৩.৫) (২০.৩)
দিঘা (৩২.৬) ২৭.৭ (২৮)
কলকাতা (৩২.২) ২৮.৮ (২৮.৬)
দমদম (৩৪) ২৮.৬ (২৮.২)
কৃষ্ণনগর (৩২.৮) ২৬.৬ (২৬.৮)
মালদহ (৩৪.২) ২৬.২ (২৯.১)
মেদিনীপুর (৩৩.১) ২৬.৫ (২৭.৫)
শিলিগুড়ি (৩১.১) ২৬.৭ (২৮.৩)
শ্রীনিকেতন (৩৪.৫) ২৫.৪ (২৭)
সুন্দরবন (৩১) ২৭.৫ (২৭)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+