West Bengal Weather: মেঘলা আকাশ, সঙ্গে ভারী-অতিভারী বৃষ্টি ৭ জেলায়! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: কলকাতা ও আশপাশের এলাকায় সকাল থেকে আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেও একই পরিস্থিতি। সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে উত্তরবঙ্গের জেলাগুলির পরিস্থিতি কিছুটা আলাদা।

রবিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, জলপইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে -এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

West Bengal Weather

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং-এ। বাকি ছয় জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত কোনও জেলাতেই তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।

রবিবার সকালে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, দক্ষিণবঙ্গে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার কোনও কোনও জায়গায়। বাকি জেলাগুলিতে এদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

রবিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শনিবার যা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৭৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৯.৫ মিলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+