West Bengal Weather: নিম্নচাপের প্রভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়েছে। যার প্রভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। নিম্নচাপের সরাসরি প্রভাব ওড়িশা ও ছত্তিশগড়ের ওপরে পড়লেও, পরোক্ষ প্রভাব পড়েছে বাংলায়।
বৃহস্পতিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিনের পাশাপাশি শুক্রবারেও সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী পাঁচ দিনের মধ্যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড় কোনও পরিবর্তনেরও কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতায় আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার যা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৭২ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৬.৪ মিমি।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ আরও সক্রিয় হয়ে আগামী দুদিন ওড়িশা ও ছত্তিশগড়ের ওপর দিয়ে যাবে। মৌসুমী অক্ষরেখা স্বাভাবিকের থেকে দক্ষিণে অবস্থান করছে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।












Click it and Unblock the Notifications