West Bengal Weather: সাত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! কেমন থাকতে চলেছে কলকাতা-সহ বাংলার বাকি অংশ
West Bengal Weather: সোমবার সকাল থেকে আকাশ অন্যদিনের তুলনায় পরিষ্কার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এদিন কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার সকালে উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে আপাতত সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস নেই। বুধবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং ও আলিপুরদুয়ারের কোথাও কোথাও।

মঙ্গলবারও দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সবকটি জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বুধবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে।
সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৮১ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১.২ মিলিমি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৭)
দমদম (২৭)
মেদিনীপুর (২৫.৭)
দিঘা (২৭.৩)
কৃষ্ণনগর (২৫.২)
বাঁকুড়া (২৪.৫)
শ্রীনিকেতন (২৪.৬)
বহরমপুর (২৭.২)
বর্ধমান (২৫)
পানাগড় (২৭)
আসানসোল (২৪.৮)
পুরুলিয়া (২২.১)
মালদহ (২৭.২)
দার্জিলিং (১৬.৫)
কালিম্পং (২১.৪)
কোচবিহার (২৭.২)












Click it and Unblock the Notifications