West Bengal Weather: শনিবার তাপপ্রবাহ পাঁচ জেলায়, মুষলধারায় বৃষ্টি তিন জেলায়! একনজরে বাংলার আবহাওয়া
West Bengal Weather: সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। সকালই বুঝিয়ে দিচ্ছে সারাটা দিনের আবহাওয়া কেমন থাকতে পারে।
অন্যদিকে প্রায় সপ্তাহ দুয়েক মৌসুমী বায়ু ইসলামপুরে আটকে রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস। আগামী ৩-৪ দিনের মধ্যে তা উত্তরবঙ্গের বাকি অংশে এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে অগ্রসর হতে পারে।

উত্তরবঙ্গে বৃষ্টির সতর্কতা
শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, এদিন ও রবিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে শনিবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে প্রবল বর্ষণের সম্ভাবনায় লাল সতর্কতা জারি করাা হয়েছে। ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনায় অরেঞ্জ ওয়ার্নিং জারি করা হয়েছে দার্জিলিং ও কোচবিহারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে।
রবিবারের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলায়।
দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা
শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার কোথাও কোথাও হাল্কা থেকে মাাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে এদিন তাপপ্রবাহ চলবে। তবে রবিবার থেকে এই পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে পারে। রবিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি বেশি। শুক্রবার যা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৫ শতাংশ এবং সর্বনিম্ন ৫৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি।
তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার সেকরম কোনও পরিবর্তন না হলেও, তারপরের দুই দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (৩০,১)
দমদম (২৯.৬)
দিঘা (২৭.৩)
মেদিনীপুর (২৯.৩)
কৃষ্ণনগর (২৮.২)
বাঁকুড়া (২৭.৪)
শ্রীনিকেতন ( ২৬.৪)
বহরমপুর (২৭)
বর্ধমান (২৫.৫)
পানাগড় (২৯.২)
আসানসোল (২৮.৭)
পুরুলিয়া (২৬.১)
দার্জিলিং (১৬.৬)
কালিম্পং (২১)
কোচবিহার (২১)
মালদহ (২৬.৮)












Click it and Unblock the Notifications