নিম্নচাপের বৃষ্টিতে এই সপ্তাহে দুর্যোগ আরও বাড়বে! কী বলছে আগামী কয়েকদিনের আবহাওয়ার রিপোর্ট

জোড়া নিম্নচাপের পর পর গ্রাসে বাংলা। একের পর এক নিম্নচাপের জেরে বাংলার দক্ষিণাংশ জুড়ে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, এই সপ্তাহে এই বৃষ্টির দাপট আরও বাড়বে। অগাস্টের শেষ সপ্তাহে আবহাওয়ার গতিবিধি কেমন থাকবে বাংলায় দেখে নেওয়া যাক।

রবিবারে নয়া নিম্নচাপ!

রবিবারে নয়া নিম্নচাপ!

আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী, গত ১৯ তারিখ থেকে বাংলায় একটি নিম্নচাপ এমনিতেই ছিল। তবে রবিবার অর্থাৎ ২৩ অগাস্ট থেকে আরও একটি নিম্নচাপ বাংলা দখল করে থাকতে চলেছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের উপর রয়েছে মৌসুমী অক্ষরেখা। সবমিলিয়ে আপাতত স্বস্তি মিলবেনা আকাশ কালো করা দুর্যোগ থেকে!

এই সপ্তাহে বৃষ্টি বাড়বে কবে!

এই সপ্তাহে বৃষ্টি বাড়বে কবে!

আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, এই সপ্তাহে রবিবার-সোমবার থেকে শুরু হওয়া নিম্নচাপের দাপটে বৃষ্টি বাড়বে বুধবারে। বুধবার পর্যন্ত গোটা রাজ্য প্রবল বৃষ্টিপাক দেখতে চলেছে। দক্ষিণবঙ্গে আপাতত এমনই পরিস্থিতি থাকতে চলেছে।

উত্তরবঙ্গের পরিস্থিতি

উত্তরবঙ্গের পরিস্থিতি

সোমবার নাগাদ হিমালয়ের পাদদেশের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে আপাতত সেভাবে ভারী বৃষ্টির সম্ভবনা নেই উত্তরবঙ্গে।

 মৎসজীবীদের সতর্কতা

মৎসজীবীদের সতর্কতা

এদিকে ,দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টি লক্ষ্য় করা যাচ্ছে। কলকাতা সংলগ্ন জেলা তো বটেই, উপকূলবর্তী জেলাতেও রয়েছে উদ্বেগ। উপকূল এলাকা থেকে মৎসজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ২৪ ও ২৫ অগাস্টের জন্য় এই নিষেধাজ্ঞা জারি রয়েছে।

তাপমাত্রা ও কল্লোলিনী তিলোত্তমা

তাপমাত্রা ও কল্লোলিনী তিলোত্তমা

আগামীকাল কলকাতা শহরের তাপমাত্রা ৩১ ডিগ্রির আশপাশে থাকতে চলেছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশপাশে ঘোরাপেরা করবে। এদিকে, আজও তাপমাত্রা ৩১ এর আশপাশেই রয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশের কাছেপিঠে ঘোরাফেরা করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+