সমুদ্র ফুঁসে ওঠার আশঙ্কা! শ্রাবণের শেষ বেলায় দক্ষিণবঙ্গের আবহাওয়া কোন পূর্বাভাস দিচ্ছে

শ্রাবণের শেষ বেলায় আকাশ ভাঙা বৃষ্টিতে দুর্যোগের গন্ধ!

ভরা শ্রাবণে মন ভিজিয়ে নেওয়ার সুযোগ যেমন এতদিন দক্ষিণবঙ্গবাসী পেয়েছেন, এবার সেই শ্রাবণের আকাশ স্বস্তি দেওয়া থেকে মুখ ফিরিয়ে নিতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে যেমন রয়েছে মৎসজীবীদের জন্য সতর্ক বার্তা, তেমনই রয়েছে কলকাতা সহ জেলা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। একনজরে দেখে নেওয়া যাক বাংলার আবহাওয়ার গতিবিধি কোনদিকে চলেছে।

 আবহাওয়ার পূর্বাভাস কী বলছে?

আবহাওয়ার পূর্বাভাস কী বলছে?


গত কয়েকদিন ধরে গভীর নিম্নচাপ গ্রাস করছে বাংলাকে। নিম্নচাপের জেরে ক্রমাগত বৃষ্টিতে ভিজেছে বাংলার দক্ষিণ প্রান্ত। তবে গত ৪৮ ঘণ্টার গভীর নিম্নচাপ এবার কাটতে চলেছে। এবার ধীরে ধীরে তা পরিণত হচ্ছে সাধারণ নিম্নচাপে।দক্ষিণবঙ্গের ওপর থেকে তা সরে গিয়ে ছত্তিশগড়ের দিকে চলে যাচ্ছে ক্রমশ।

 বৃষ্টির পূর্বাভাস কী বলছে?

বৃষ্টির পূর্বাভাস কী বলছে?

আলিপুর আবহাওয়া দফতর বলছে বৃহস্পতিবার বিকেল, বা শুক্রবার থেকেই কলকাতা সহ দক্ষিণ বঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। বিভিন্ন জেলায়. বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ,তাতে গরমের অস্বস্তি থেকেই যাবে বলে আশঙ্কা।

সমুদ্রে জলোচ্ছ্বাস

সমুদ্রে জলোচ্ছ্বাস

সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনার কথআও আবহাওয়ার পূর্বাভাসে রয়েছে। ফলে মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি হয়েছে দীঘা, মন্দারমনি, তাজপুর সমুদ্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+