West Bengal Weather: নাছোড় বৃষ্টিতে দুই জেলায় লাল ও দশ জেলায় হলুদ সতর্কতা! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: বৃহস্পতিবারে বেলার দিক থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হলেও, দুই জেলায় এখনও লাল সতর্কতা জারি রয়েছে। আবহাওয়া দফতর উত্তর ও দক্ষিণবঙ্গের ১০ টি জেলায় এদিনের জন্য ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময়ের জন্য আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

West Bengal Weather

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আপাতত দুদিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

বৃহস্পতিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার বাকি সময়ের জন্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত ২ দিন তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও পরের তিন দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

বৃহস্পতিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি হতে পারে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

পশ্চিমবঙ্গের শহরের নাম

সর্বোচ্চ তাপমাত্রা(০c)

সর্বনিম্ন তাপমাত্রা(০c)

আসানসোল (২৬.৮) ২৪.৬
বহরমপুর (৩১.৪) ২৬.২
বাঁকুড়া (২৭.৩) ২৩.৬
বর্ধমান (২৯.৬) ২৩.৬
কোচবিহার (২৭.৬) ২৪.৪
দার্জিলিং (১৬.২) ১৫
কালিম্পং (২০.৫) ১৮.৮
দিঘা (৩০) ২৬.৬
কলকাতা (২৮.৬) ২৬.২
দমদম (২৮.২) ২৬.৪
কৃষ্ণনগর (২৯) ২৪.৮
মালদহ (২৮) ২৫.৪
মেদিনীপুর (২৮.৭) ২৫.৫
শিলিগুড়ি (২৬) ২৬
শ্রীনিকেতন (২৫.২) ২৫.২
সুন্দরবন (২৭.৫) ২৭.৫
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+