West Bengal Weather: অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনা, জারি লাল সতর্কতা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: সকাল থেকে মেঘলা আকাশ। কোনও কোনও জায়গায় মাঝে মধ্যে হাল্কা বৃষ্টি হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকলেও, উত্তরবঙ্গের ক্ষেত্রে তা রয়েছে। সেখানে অতিপ্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ও মালদহ-এ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টি হতে পারে। যে কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবারের বাকি সময় এবং সোমবারে জেলাগুলিতে এই সময় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দুদিন তাপমাত্রার সেরকম পরিবর্তন না হলেও, পরের তিন দিন তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
রবিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩২.৫) | ২৫. ৯ (২৪.৭) |
| বহরমপুর | (৩১.২) | ২৭ (২৬.৬) |
| বাঁকুড়া | (৩৩.২) | ২৪.১ (২৪.৫) |
| বর্ধমান | (৩২) | ২৪.৮ (২৫.২) |
| কোচবিহার | (২৮.৪) | ২৪.২ (২৫.১) |
| দার্জিলিং | (১৭.২) | ১৪ (১৪.৬) |
| কালিম্পং | (২৩) | ১৮.৫ (২০) |
| দিঘা | (৩৪) | ২৭.৩ (২৬.৬) |
| কলকাতা | (২৯.৬) | ২৫.৭ (২৫.৯) |
| দমদম | (৩০) | ২৬.৪ (২৫.৮) |
| কৃষ্ণনগর | (৩১.৪) | ২৫.৮ (২৫.২) |
| মালদহ | (৩২.৩) | ২৬.৩ (২৬.৩) |
| মেদিনীপুর | (৩২.৬) | ২৬.৩ (২৭.১) |
| শিলিগুড়ি | (৩০.৭) | ২৫.৩ (২৫.৬) |
| শ্রীনিকেতন | (৩৩) | ২৫ (২৬.৪) |
| সুন্দরবন | (৩২.৫) | ২৬ (২৭.৫) |












Click it and Unblock the Notifications