West Bengal Weather: সকাল থেকে আকাশের মুখ ভার! নিম্নচাপের প্রভাবে রেকর্ড বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়

West Bengal Weather: রাতে বৃষ্টির পরে সকাল থেকে আকাশের মুখ ভার কলকাতা ও আশপাশের এলাকায়। প্রভাবিত জেলাগুলিতে প্রায় একই পরিস্থিতি। এদিনও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই নিম্নচাপের প্রভাব থাকবেল বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

বুধবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

 West Bengal Weather

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।

বুধবার সকালে আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, এদিন পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে। এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার থেকে আবহাওয়া উন্নতি হবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমবে। ওইদিন আপাতত কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।

 West Bengal Weather

South Bengal Weather: ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি! দক্ষিণবঙ্গের ৪ জেলায় লাল ও ৮ জেলায় কমলা সতর্কতা
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। মঙ্গলবার যা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৭০ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৮২.৭ মিমি।

এই একই সময়ে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে ডায়মন্ডহারবার ও হলদিয়ায়, ৯৫ মিমি করে। উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত হয়েছে বাঁকুড়ায় ৬৩ মিমি, নিমপীঠ ৫৮.৫ মিমি, খড়গপুর ৫৫.৫ মিমি, দমদমে ৪৫ মিমি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+