West Bengal Weather: আবহাওয়ায় দ্রুত বদল, তিন জেলায় ভারী বৃষ্টি! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস
West Bengal Weather: রাতের ভারী বর্ষণ হলেও দিনে তেমনটা হল না। যে কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তুলনায় উত্তরবঙ্গের আবহাওয়া আপাতত শান্ত।
বুধবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গ জুড়ে হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী পাঁচ দিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তনেরও পূর্বাভাস নেই।

বুধবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, বুধবার বাকি সময়ের জন্য দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
বুধবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার সম্ভাবনা। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩৫) | ২৬.৪ (২৬.৯) |
| বহরমপুর | (৩৪) | ২৭.৪ (২৭.৮) |
| বাঁকুড়া | (৩৫.১) | ২৫.২ (২৬.১) |
| বর্ধমান | (৩৫.৫) | ২৫ (২৬) |
| কোচবিহার | (৩২) | ২৭.১ (২৭.৬) |
| দার্জিলিং | (২২.২) | ১৭.৬ (১৬.৪) |
| কালিম্পং | (২৬) | ২২.৫ (২১.৮) |
| দিঘা | (৩৪.৮) | ২৬.৬ (২৫.৩) |
| কলকাতা | (৩৩.৬) | ২৭.১ (২৮.৭ ) |
| দমদম | (৩৫) | ২৬.৮ (২৮.৪) |
| কৃষ্ণনগর | (৩২.৪) | ২৭.২ (২৭) |
| মালদহ | (৩৬.১) | ২৭.৪ (২৭.৪) |
| মেদিনীপুর | (৩২) | ২৬.৬ (২৮.১) |
| শিলিগুড়ি | (৩৬.৭) | ২৮.৩ (২৮.৭) |
| শ্রীনিকেতন | (৩৪.৪) | ২৬.৬ (২৭) |
| সুন্দরবন | (৩৪) | ২৫.৫ (২৭) |












Click it and Unblock the Notifications