দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতার মধ্যেও বৃষ্টির পূর্বাভাস! কেমন থাকতে চলেছে উত্তরবঙ্গ, একনজরে আবহাওয়া
West Bengal Weather: মঙ্গলবারের মতো বুধবার সকাল থেকে গরম ও অস্বস্তির আবহাওয়া। আবহাওয়া দফতরের তরফে আপাতত ছয় এপ্রিল শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অন্তত নটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার কলকাতা ও আশপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে পশ্চিমেচর জেলাগুলি যা ছিল ৩৮-৪০ ডিগ্রির মধ্যে। মুর্শিদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রির আশপাশে। কমন যাচ্ছে না উত্তরবঙ্গের কয়েকটি জেলাও।

বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
শুক্রবার নাগাদ উল্লিখিত জেলাগুলি ছাড়াও কোচবিহার ও উত্তর দিনাজপুরের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। ওইদিন দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
বুধবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও বৃহস্পতিবার সাধারণভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। শুক্রবার, পাঁচ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। ওই দিন বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
বুধবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৩০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৪)
বহরমপুর (২৫.৬)
বাঁকুড়া (২৩.৩)
বর্ধমান ২৫ (২৪)
কোচবিহার (১৭.৭)
দার্জিলিং (১১.৮)
কালিম্পং (১৮)
দিঘা (২৫.৬)
কলকাতা (২৮.১)
দমদম (২৬.৭)
কৃষ্ণনগর (২১.৪)
মালদহ (২৫.২)
মেদিনীপুর (২৫.৬)
পুরুলিয়া
শিলিগুড়ি (২০.২)
শ্রীনিকেতন (২১.৮)
সুন্দরবন (২৬.৫)












Click it and Unblock the Notifications