West Bengal Weather: শুক্রবার থেকে আবহাওয়ায় পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস

West Bengal Weather: মঙ্গলবারেও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তুলনামূলক বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গে। তিন জেলায় জারি কমলা সতর্কতা। অন্যদিকে বুধবার ও বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত কিছুটা বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য জুড়ে নিম্নচাপের বৃষ্টির পূর্বাভাস। ৬ অক্টোবর শুক্রবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমার সম্ভাবনা।

মঙ্গলবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেমে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ চৌঠা অক্টোবর বুধবার উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণ দিনাজপুর ও মালদহে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আপাতত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।

মঙ্গলবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর ছাড়াও, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সোমবারেও এই একই তাপমাত্রা ছিল। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৮৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় ১৫.৮ মিমি বৃষ্টিপাত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+