West Bengal Weather: জেলায় জেলায় আরও জোরাল বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: রাতের পরে সকালেও বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়। তবে বেলা বাড়তে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি কিছুটা কমে। তবে আগামী দু-থেকে তিন দিনে উত্তরবঙ্গে বৃষ্টি আরও জোরাল হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনেও কোনও পূর্বাভাস সেই।
সোমবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, সোমবার বাকি সময়ের জন্য এবং মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।
সোমবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি হতে পারে কোনও কোনও জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা,
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (৩০.৫) | ২৫.১ (২৪.৭) |
| বহরমপুর | (৩১.৮) | ২৭ (২৭.৬) |
| বাঁকুড়া | (২৮.২) | ২৪.৪ (২৩) |
| বর্ধমান | (৩০) | ২৩.৮ (২৩.৮ ) |
| কোচবিহার | (৩৩.৬) | ২৬ (২৫.৬) |
| দার্জিলিং | (২৩) | ১৫.৬ (১৬.৪) |
| কালিম্পং | (২৪.৪) | ২০.৫ (২০.৩) |
| দিঘা | (৩৪) | ২৫.৩ (২৫.৮) |
| কলকাতা | (৩০.৩) | ২৬.১ (২৫.৯) |
| দমদম | (৩১.৬) | ২৬.৬ (২৬) |
| কৃষ্ণনগর | (৩০.৪) | ২৫.২ (২৫.৮) |
| মালদহ | (৩২) | ২৬.৭ (২৫.২) |
| মেদিনীপুর | (৩১.৫) | ২৫.৮ (২৫) |
| শিলিগুড়ি | (৩৬.১) | ২৬.২ (২৭.২) |
| শ্রীনিকেতন | (৩১) | ২৬ (২৪.৫) |
| সুন্দরবন | (৩১.৫) | ২৫ (২৪.৫) |












Click it and Unblock the Notifications