West Bengal Weather: লক্ষ্মীবারেও চলবে বৃষ্টি, পরিস্থিতির উন্নতি কবে? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: বুধবার মুষলধারায় বৃষ্টির পরে বৃহস্পতিবার সকাল থেকে আকাশের মুখ ভার। আবহাওয়া দফতরের তরফে এদিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় লাল আর কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে তুলনামূলক দক্ষিণবঙ্গের পরিস্থিতি তুলনামূলক ভাল।
বৃহস্পতিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় অতিপ্রবল বৃষ্টি হতে পারে। যে কারণে এই তিন জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ অক্টোবর শুক্রবার উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই দিন আলিপুরদুয়ার ও কোচবিহারে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। তবে অন্য জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার সেরকম পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
বৃহস্পতিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন আপাতত সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার সেরকম পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
বৃহস্পতিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার যা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় ১৬.৬ মিমি বৃষ্টিপাত হয়েছে।












Click it and Unblock the Notifications