West Bengal Weather: মঙ্গলবার থেকে হাওয়া বদল! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
West Bengal Weather: রবিবারের রাতের পর সোমবার সকালেও কলকাতা-সহ বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চালু রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার বেলার দিকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা।
২৬ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের বৃষ্টিজনিত আবহাওয়ার উন্নতি হবে। তবে সেখানে আর্দ্রতাজনিত অস্বস্তি ফিরবে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।

সোমবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের তরফে।
সোমবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হাল্কা বৃষ্টি হতে পারে। আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
সোমবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে। রবিবার এই তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৬ শতাংশ, সর্বনিম্ন ৮৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ১৪.৮ মিমি।
আবহাওয়া দফতর জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর নাগাদ উত্তর আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর প্রভাবে পরবর্তী ২৪ ঘন্টায় উত্তর-আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যার অভিমুখ হতে পারে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে।












Click it and Unblock the Notifications