West Bengal Weather News: হালকা থেকে মাঝারি বর্ষণ, কোন কোন জেলা ভিজবে জেনে নিন বিস্তারিত
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। সকাল থেকে কলকাতার আকাশ রোদ ঝলমলে হলেও আকাশে কালো মেঘের আনাগোনা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। তেমন ভারী বর্ষণের কোনও সম্ভাবনা নেই। কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনাও রয়েছে। কলকাতায় তেমন বর্ষণের কোনও সম্ভাবনা নেই। মাঝে মাঝে কয়েক পশলা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতাতে কেমন বর্ষার পরিস্থিতি তৈরি হয়নি গত ২ মাসে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস
কলকাতায় তেমন বর্ষণের সম্ভাবনা নেই। সকাল থেকে যদিও রোদ ঝলমলে আবহাওয়া। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘে ঢাকবে আকাশ। দু এক পশলা বৃষ্টি হবে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে কিন্তু মুক্তি নেই। তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলেও প্রবল গরম অনুূভূত হবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। চলতি মরশুমে কলকাতায় তেমন বর্ষণ দেখা যায়নি। হালকা থেকে মাঝারি বর্ষণ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে শহরবাসীকে।
উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই কিন্তু বর্ষণের পূর্বাভাস রয়েছে। বর্ষার প্রথম থেকেই উত্তরবঙ্গ বর্ষার দাক্ষিণ্য পেয়েছে। পাহাড়ের সব জেলাতেই বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙের পাশাপাশি কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই।
এদিকে বৃষ্টির দাপটে ভাসছে দেশের উত্তরের দুই রাজ্য। উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে। উত্তরাখণ্ডে বৃষ্টির দাপট কিছুটা কমলেও হিমাচল প্রদেশে যেন মহাপ্রলয় শুরু হয়েছে। গত সাতদিনের বৃষ্টিতে ৭৮ জনের মৃত্যু হয়েছে উত্তরাখণ্ডে। একাধিক বাড়ি ঘর গুঁড়িয়ে গিয়েছে ধসে। নিশ্চিহ্ন হয়ে গিয়েছে একাধিক রাস্তাঘাট।












Click it and Unblock the Notifications