West Bengal Weather: পুজোয় কি বৃষ্টি না শুকনো আবহাওয়া? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather: রবিবার সকাল থেকে আকাশ অনেকটাই পরিষ্কার। উত্তর কিংবা দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সোমবার উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

রবিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই আপাতত জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার সকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন সবকটি জেলারই কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

রবিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, এদিন ও সোমবার সবকটি জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও সর্বোচ্চ তাপমাত্রা একটু ওপরের দিকেই থাকবে।

রবিবার সকালে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৭০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া দফতর জানিয়েছে একটি নিম্নচাপ এই মুহূর্তে বাংলাদেশের মধ্যভাগে এবং সন্নিহিত এলাকার ওপরে অবস্থান করছে। অন্যদিকে একটি অক্ষরেখা নিম্নচাপ এলাকার মধ্যে দিয়ে মণিপুর থেকে পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে পুজোয় বৃষ্টি হবে কিনা, তা এখনই বলা যাচ্ছে না। তবে সামনের সপ্তাহে এব্যাপারে পূর্বাভাস দেওয়া সম্ভব হবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+