West Bengal Weather: সকাল থেকে বৃষ্টি! ২১ জুলাই কেমন থাকতে চলেছে কলকাতা ও আশপাশের জেলাগুলির আবহাওয়া
West Bengal Weather: রাতের পরে এদিন সকালেও বৃষ্টি হয়ে কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে। বিভিন্ন জেলা থেকে তৃণমূলের নেতা-কর্মীরা আসছেন ধর্মতলায় ২১ জুলাইয়ের শহিদ সমাবেশে যোগ দিতে। সেই পরিস্থিতিতে তাঁদেরও চিন্তা দুপুরটা কেমন কাটবে এদিন।
আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তরবঙ্গের দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে মাঝে মধ্যে ঝেঁপে বৃষ্টি এলেও, কিছুক্ষণের মধ্যেই তা কমে যাবে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা ক্রমশ উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী বারো ঘন্টায় তা উত্তর-পশ্চিম দিকে ছত্তিশগড়ের ওপরে যাবে এবং আরও দুর্বল হয়ে পড়বে। অন্যদিকে, একটি ঘূর্ণাবর্ত বিহার ও সংলগ্ন হিমাচয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে অবস্থান করছে।
রবিবার সকালে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিনও জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বাকি জেলাগুলির ক্ষেত্রে তেমন কোনও পূর্বাভাস নেই।
সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও কালিম্পং-এ। এছাড়া বাকি জেলাগুলির জন্য আপাতত তেমন কোনও ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই। পরবর্তী দিন দুয়েকেও নেই কোনও জেলাতেই।
রবিবার সকালে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ( West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ার কোথাও কোথাও।
সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায়। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে।
রবিবার আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ। কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৬৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২.৭ মিলিমি।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
কলকাতা (২৭.৬)
দমদম (২৭.২)
দিঘা (২৬.৭)
মেদিনীপুর (২৭.৩)
কৃষ্ণনগর (২৭.৮)
বাঁকুড়া (২৫.৯)
শ্রীনিকেতন (২৬.৭)
বহরমপুর (২৭.৬)
বর্ধমান (২৬)
পানাগড় (২৮.৫)
আসানসোল (২৬.৯)
পুরুলিয়া (২৫.১ )
দার্জিলিং (১৭.৮)
কালিম্পং (২২.৫)
কোচবিহার (২৭.৯)
মালদহ (২৮)












Click it and Unblock the Notifications