সরস্বতী পুজোর আগে মঙ্গলবার আবহাওয়ায় বড় পরিবর্তন! বাংলার জেলাগুলি কেমন থাকতে চলেছে, একনজরে পূর্বাভাস
West Bengal Weather: রবিবার সকালে সামান্যই বেড়েছে তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, শীতের আমেজ বজায় রেখে আপাতত তাপমাত্রা বৃদ্ধি পাবে। সরস্বতী পুজোর পরে একটু বেশই বাড়বে তাপমাত্রা। অর্থাৎ এবারের মতো শীতের বিদায়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে এর মধ্যে হাল্কা বৃষ্টিও হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
রবিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টিপাতের তেমন কোনও পূর্বাভাস নেই। এই সময়ের মধ্যে সবকটি জেলাতেই হাল্কা কুয়াশা থাকতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দিন চারেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির স্থলভাগের রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। বুধবার মালদহ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এদিন ও সোমবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এই সময়ের মধ্যে কোনও কোনও জায়গায় হাল্কা কুয়াশা থাকতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আগামী দিন চারেকে রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, মঙ্গলবার নাগাদ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূমের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বুধবারেও একই পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় কোনও কোনও জায়গায়।
রবিবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, সকালের দিকে কুয়াশা থাকলেও এবং পরের দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। শনিবার যা ছিল ১৪.৬ ডিগ্রি সেলয়িসায়। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৩৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টি হয়নি।
শনিবার সকালে আরও পারদ পতন! রবিবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন, হতে পারে বৃষ্টিও, একনজরে বাংলার জেলাগুলি
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১১.৭)
বহরমপুর (১৩.৬)
বাঁকুড়া (৯.৮)
বর্ধমান (১১)
কোচবিহার (৮.৪)
দার্জিলিং (৩.৫)
কালিম্পং (৯.৩)
দিঘা (১৩.৪)
কলকাতা (১৪.৬)
দমদম (১৩.৭)
কৃষ্ণনগর (১৩.৮)
মালদহ (১৩.৭)
মেদিনীপুর (১২.৭)
পুরুলিয়া
শিলিগুড়ি ( ৮.২)
শ্রীনিকেতন (১০)
সুন্দরবন (১৩.৫)












Click it and Unblock the Notifications