West Bengal Weather: ২৪ ঘন্টা পর থেকে আবহাওয়ায় পরিবর্তন! একনজরে বাংলার জেলাগুলির পূর্বাভাস
মঙ্গলবার সকালে কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার। তবে উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস (West Bengal Weather) ২৪ ঘন্টা পর থেকে বৃষ্টির প্রাবল্য কিছু কমবে। তাপমাত্রা বৃদ্ধির কারণে দিনের প্রথম অংশে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টায় মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় মুষলধারায় বৃষ্টি হতে পারে। এছাড়াও দার্জিলিং ও কালিম্পং-এ ভারী বৃষ্টি হতে পারে। যে কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় জারি কমলা সতর্কতা।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৬ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির কারণে কমলা সতর্কতা জারি থাকছে। তবে নিচের তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই।

এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সোমবারের তুলনায় কিছুটা কমেছে। ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সোমবার যা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৮ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৬১ শতাংশ।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা (আগের দিনের)
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | ৩২.৩ | ২৮.৫ |
| বহরমপুর | ৩৪.৪ | ২৮.৬ |
| বাঁকুড়া | ৩৪.১ | ২৬.৯ |
| বর্ধমান | ৩৪ | ২৪.৮ |
| কোচবিহার | ২৮ | ২৫.১ |
| দার্জিলিং | ২০.২ | ১৬.৮ |
| কালিম্পং | ২৬ | ২০ |
| দিঘা | ৩৬.৮ | ২৮.৫ |
| কলকাতা | ৩৫.৬ | ২৯.৩ |
| দমদম | ৩৬.৫ | ২৯ |
| কৃষ্ণনগর | ৩২.৪ | ২৫.৮ |
| মালদহ | ২৮.৬ | ২৬.৪ |
| মেদিনীপুর | ৩৫.২ | ২৮.১ |
| শিলিগুড়ি | ৩১.৮ | ২৮.১ |
| শ্রীনিকেতন | ৩২.৮ | ২৭.৭ |
| সুন্দরবন | ৩৪.৫ | ২৮ |












Click it and Unblock the Notifications