তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরে! চলতি সপ্তাহে বাংলার জেলায় জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস
West Bengal Weather: সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও, বেলা একটু বাড়তেই আকাশ পরিষ্কার। কলকাতা-সহ জেলায় জেলায় তাপমাত্রা এদিন অনেকটাই বেড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও মঙ্গলবার আকাশ পরিষ্কার থাকলেও বুধবার ও বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে।
সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও মঙ্গলবার শুধুমাত্র দার্জিলিং জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে চলেছে। সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। বুধবার ও বৃহস্পতিবার সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

আগামী দুই থেকে তিন দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
সোমবার সকালে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এদিন ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকতে চলেছে। বুধবার নাগাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সোমবার সকালে আবহাওয়া দফতর ( West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় সকালের দিকে কুয়াশা থাকতে পারে। বেলার দিকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি।
দ্রুত ঊর্ধ্বমুখী হবে পারদ! সপ্তাহের মাঝামাঝি বাংলার সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৬.৫)
বহরমপুর ( ১৬.৬)
বাঁকুড়া ( ১৪.১)
বর্ধমান (১৭)
কোচবিহার (১২)
দার্জিলিং (৬.৫)
কালিম্পং (১৩.৩)
দিঘা (২০.৩)
কলকাতা (১৯.৬)
দমদম (১৮)
কৃষ্ণনগর (১৬.৮)
মালদহ (১৫.৯)
মেদিনীপুর (১৯.৬)
পুরুলিয়া (১১.১)
শিলিগুড়ি (১২)
শ্রীনিকেতন (১৩.৪)
সুন্দরবন ( ১৮)












Click it and Unblock the Notifications