West Bengal Weather: আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, তাপমাত্রা নামছে হু-হু করে

আজও বৃষ্টি হবে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। গত দু'দিনের বৃষ্টির ফলে তাপমাত্রা কমেছে অনেকটাই। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, শনিবারও বৃষ্টি হবে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচেই থাকবে।

শুক্রবার প্রায় সারাদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টি চলেছে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কমে যায় এক লাফে। শনিবারও সকাল থেকে আকাশ মেঘলা। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এদিনও বৃষ্টি চলবে।

বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে

কয়েক দফায় হালকা বৃষ্টি হতে পারে কলকাতা শহর ও শহরতলির জেলাগুলিতে। বজ্র-বিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কলকাতা সংলগ্ন জেলা দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা রবিবার থেকে আবার বাড়তে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। যেমন পাঁচ ডিগ্রি তাপমাত্রা এক লহমায় কমেছিল, রবিবার ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির মতো দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে শনিবার। দক্ষিণবঙ্গে ২৬ অগাস্ট অর্থাৎ শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলার কথা জানিয়েছিল আলিপুর হাওয়া অফিস। তা জারি থাকব। উত্তরবঙ্গেও ২৬ অগাস্ট পর্যন্ত বৃষ্টি হবে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় তেমন কোনও সতর্কতা নেই।

তেমনই শনিবার দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আলিপুর হাওয়া অফিস। বাকি সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কমলা সতর্কতা জারি হয়েছে শুধু শুধু ওই দুই জেলায়। গাঙ্গের পশ্চিমবঙ্গের জেলাগুলির মতো দক্ষিণবহ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+